কী হলো? এর কোনো অর্থ দাঁড়ালো নাতো
– অর্থ মানে কী?
নিরর্থকের বিপরীত
– নিরর্থক মানে কী?
না চাওয়া না পাওয়া না খোঁজা না বোঝা
– তাহলে?
তাহলে গন্তব্য
– গন্তব্য মানে?
গন্তব্য মানে পথের সমাপ্তি, এবং আরেকটি পথের শুরুর কারণ
– ভালোবাসা কী?
জানি না। ভালোবাসার আকাঙ্ক্ষাকে জানি
– আমাকে জানো?
তুমি তোমাকে জানো?
– পুরোপুরি না
তোমাকে জানা সম্ভব?
– জানি না
ভালবাসা সম্ভব
– সে কীভাবে?
কারণ অকারণের ওপারে যেয়ে
– গন্তব্যের বাইরে যাবে?
না। বাস্তব পৃথিবীতে গন্তব্যের প্রয়োজন, মৃত্যুর ওপারে একটা স্থান প্রয়োজন
– তুমি ভালবাসাকে মৃত্যুর ওপারে নিয়ে যেতে চাও?
হ্যাঁ, সেজন্যেই তো এত আয়োজন, এত ত্যাগ, বিয়োগ, সংযোজন
– এতদূর পারবে?
স্রষ্টা তো পথ দিয়ে দিয়েছেন। তবে চলতে কেন পারব না?
– গন্তব্য থাকলে পারবে?
হ্যাঁ, এসবকিছুরই একটা অর্থ প্রয়োজন, গন্তব্য প্রয়োজন…
