খবরের শিরোনাম
“উন্নত বিশ্বের সর্ববৃহৎ শিক্ষামেলা আয়োজিত”
সে মেলা আমাকে ভাবায়
শিক্ষার ভেতরে মেলা? নাকি মেলার ভেতরে শিক্ষা?
মেলায় তো চরাদামে বাহারি জিনিসপত্র কেনাবেচা হয়
শিক্ষাও কি এমন কিছু?
বাহারি দামে অভিভাবকেরা যা কিনে আনতে পারেন
সন্তানের সু-শিক্ষার জন্যে?
বা সন্তানেরাও কি গর্বের পাত্র হতে
মেলায় মেলায় বিজ্ঞাপিত শিক্ষার খোঁজ নিতে যান?
যত বেশি পয়সা তত বেশি শিক্ষা, সাথে লোভনীয় অফার?
শিক্ষা মেলাতে শিক্ষা নিয়ে এমনই কিছু কি শেখানো হয়?
কোন উন্নত দেশে কত টাকা ব্যায়ে
কত উন্নত বিদ্যা অর্জন সম্ভব
যে বিদ্যার দ্বারা উন্নয়নশীল বিশ্বের
ঘামঝরা অর্থ জোগাবে উন্নত বিশ্বের জিডিপির একাংশ?
✿
[এখানে ভুল বুঝবেন না। জ্ঞান লাভের জন্যে মঙ্গলগ্রহ যাওয়া নিয়েও আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা সকলেই আন্দাজ করতে পারি যে আমাদের দেশের কত শতাংশ ছাত্রছাত্রী/অধ্যাপক/গবেষক/পেশাজীবী সত্যিকার অর্থে জ্ঞান লাভের জন্যে উন্নত বিশ্বে পাড়ি জমান, আর কত শতাংশ “উন্নতি”-র জন্যে। ]





