বন্ধুর হাত । শাহিন-তুলি, পর্ব ৫

শাহিন ও তুলির সম্পর্কটা স্বামী-স্ত্রীর, প্রেমিক-প্রেমিকার এবং বন্ধুর। ভিন্ন দুজন মানুষের কাছে স্বাভাবিকভাবেই জীবনটা দুরকম। এই দুজন দুজনের চোখে জীবনটাকে জানতে চায়, দেখতে চায়, বুঝতে চায়। এই নিয়ে তাদের গল্প। ভালোবাসার হাত ধরে জীবনকে খোঁজার গল্প…

শাহিনঃ
কাছের কোনো বন্ধু যখন
ঠিক উল্টোটা করে বসে,
তার সাথে যখন মতের মিল হয় না,
সে বন্ধুকে কি আমরা ফেলে দেই?
নাকি তার থেকে মন ওঠে যায়?
সেটা কিন্তু হয় না, কারণ সে বন্ধু।
তাকে তার মতো গ্রহন করেই ভালবাসি।
তাহলে জীবনটাও কি বন্ধু নয়?
অনেক কিছুই হয় নি,
হয়তো অনেক কিছুই হবে না
আবার অনেক কিছুই হয়তো হবে

তুলিঃ
তবে?

শাহিনঃ
তবে একে তার মতো ভালবাসতে হবে।
সহজ হোক উল্টো হোক, অচেনা কিংবা অদ্ভুত

তুলিঃ
তাহলে কি হবে?

শাহিনঃ
তাহলে বন্ধুর হাতে হাত রেখে,
বাকিটা পথ পাড়ি দেয়া হবে…

বাকি পর্বগুলো –
তোমার কাছে ফেরা || শাহিন-তুলি – লিঙ্ক
পর্বঃ ৬ || শাহিন-তুলি – লিঙ্ক 
বন্ধুর হাত ।| শাহিন-তুলি – লিঙ্ক
হারানো… || শাহিন-তুলি|  – লিঙ্ক
ভয়গুলো, ভুলগুলো || শাহিন-তুলি, – লিঙ্ক   
পর্ব-৯ || শাহিন-তুলি  – লিঙ্ক 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *