যদি সমুদ্রের বুকে জিজ্ঞেস করো
আকাঙ্ক্ষার রূপ কেমন
আমি বলব, অশান্ত
যদি অভিমানের পাহাড়ে
জিজ্ঞেস করো
ভালোবাসার রূপ কেমন
আমি বলব,
হিমালয়ের চূড়ায়
শ্বেতশুভ্র
হিম নিঃশ্বাসের মতন
যদি এই দু হাত ধরে
অনেক দূর যেতে যেতে
শেষ প্রান্তে গিয়ে জিজ্ঞেস করো,
অনন্তকাল কেমন
আমি বলব, এ মুহূর্তে এভাবে
তোমার হাত দুটো ধরে রাখার মতন
