স্রোতের বিপরীতে

সময় কারো অপেক্ষায় থাকে না
জীবন কোনো বিরতি নেয় না
এগিয়ে বা পিছিয়ে পড়ে
স্বপ্ন সমৃদ্ধ হয়, বা ভেঙে পড়ে
সমাজ – আপন গতিতে চলতে থাকে
চলতে থাকে মানুষ, পশু পাখি প্রাণী সব
গ্রহদেরও থাকে নিজ নিজ কক্ষপথ
মহাকাশের বেঁধে দেয়া অসীম সীমানা
কেউ কারো পথ ফিরে দেখে না, থেমে থাকে না

শুধু থেমে থাকেন কি স্রষ্টা?
মুখ ঘুরিয়ে কি ফিরে তাকান? হাত ধরে কি নিয়ে যান?
যেখানে যাবার শক্তি প্রায়শই হারিয়ে ফেলি আমরা?

মানুষকে আমি দেখি অস্থির রূপে। স্রষ্টাকে স্থির রূপে।
মানুষের সচেতন বা অবচেতন মনে এক স্থির অস্তিত্ব প্রয়োজন, যেখানে বারবার ফেরা যায়, এত অস্থিরতা কোলাহলের মাঝেও। কারণ মানুষের ভেতর প্রতিনিয়ত এত তুফান ঝড় পরিবর্তন এতকিছু, নিজেকে নিয়ে স্থির হতে তো সাধনার প্রয়োজন। কিন্তু সেই সাধনার সময় কিংবা পথ আমাদের সাধারণ মানুষের কাছে অনেক সময়ই থাকে না, বা আমরা বুঝতে পারি না।
তাই সরাসরি এখানে সেই স্থির চিত্ত – স্রষ্টার – উপস্থিতি দরকার। কারণ – আপনি আমি আমরা- আমাদেরকে নিয়ে পারছি না, কিন্তু তিনি তো পারেন। এই বিশ্বাস এই উপলব্ধি অনেক কিছুই অনেক সহজ করতে পারে, অনেক শান্তির উৎস হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *