শ্রাবণ অনেকগুলো মিথ্যে কথা বলল
বলতে বলতে শেষে এমন হলো
সত্যগুলোও মিথ্যা ঠেকতে শুরু করল তার কাছে
আশাকে নিরাশা
আঁধারকে আলো
স্বপ্নকে দুঃস্বপ্ন
ভালোবাসাকে প্রবঞ্চনা
জীবনকে – বিনাশের পথ
সত্যকে মিথ্যা
আর মিথ্যাকে অনেক বেশি সত্য…
অন্যকে প্রতারিত করার উদ্দেশ্যে মানুষ মিথ্যে কথা বলে। তবে সবচেয়ে বড় মিথ্যেটা তারা আসলে নিজেদেরকেই বলেন।
যখন কেউ মিথ্যার আশ্রয় নেয়, তখন সে সহজে অন্য মানুষদের বিশ্বাস করতে পারে না। কারণ সে বোঝে যে সে নিজেই বিশ্বাসের যোগ্য নয়। সুতরাং বাকিরাও বোধয় তার মতনই হবে।
খুব কাছ থেকে দেখার এই সুযোগটা আমার হয়েছে। যে যখন কেউ অন্যকে প্রতারিত করতে সচেষ্ট থাকেন, নানান জল্পনা কল্পনা এঁটে ফাঁদ পাতেন, নিজেদের ফাঁদে তারা নিজেরাই পড়ে যান। হয়তো তৎক্ষণাৎ নয়। তবে শেষ পর্যন্ত তাই হয়…।
