মানুষ বড়

টাকা কি মানুষের চেয়ে বড়
নাকি মানুষ টাকার চেয়ে বড়?
আদর্শ বা নীতিকথা না
কমন সেন্স কোয়েশ্চেন –
ভাত কি মানুষের চেয়ে বড়
নাকি মানুষ ভাতের চেয়ে বড়?
পায়খানা কি মানুষের চেয়ে বড়
নাকি মানুষ পায়খানার চেয়ে বড়?
ঘুম কি মানুষের চেয়ে বড়
নাকি মানুষ ঘুমের চেয়ে বড়?
জীবন কি মানুষের চেয়ে বড়
নাকি মানুষ জীবনের চেয়ে বড়?

উত্তর হচ্ছে, দুটোই হতে পারে।
কোনো মানুষ ভাত খায়, সারাদিন খায়,
ভাত তার চেয়ে বড় হতে পারে।
কোনো মানুষ Bowel Obsession Syndrome- এ ভোগে,
পায়খানা তার কাছে বড় হতে পারে।
ঘুম কারো একমাত্র কাজ,
ঘুম সে মানুষের চেয়ে বড় হতে পারে।
জীবন কারো কাছে ভোগের বিষয়,
ভোগ-বিলাস একমাত্র লক্ষ্য,
জীবন সে মানুষের কাছে
মনুষ্যত্বের চেয়ে বড় হতে পারে।
এবং কিছু মানুষ তার শিক্ষা মূল্যবোধ
চিন্তা ভাবনা নীতি নৈতিকতা
শুধুমাত্র টাকা-কে কেন্দ্র করে গড়তে পারে,
টাকা সে মানুষের চেয়ে বড় হতে পারে।

তো পৃথিবীতে দুটোই হতে পারে

এবং এই একই পৃথিবীতে
মানুষই মানুষ হতে পারে
মানুষ সবচাইতে বড় হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *