যা তুমি ভাবছ,
তা যদি তোমার ভাবনা না হয়
তা দাসত্ব
যা তুমি বলছ
তা যদি তোমার মন না বলে
তা দাসত্ব
যা তুমি দেখছ,
তা যদি তোমার মন না দেখে
তা দাসত্ব
যা তুমি মনে করছ
তা যদি তোমার মন দ্বারা করা না হয়
তা দাসত্ব
যা তুমি অনুভব করছ
তা যদি আবেগকে অতিক্রম না করে
তা দাসত্ব
যে বিশ্বাস তুমি ধারণ করছ
তা যদি তোমার বিশ্বাস না হয়
তা দাসত্ব
যে মতবাদ তুমি লালন করছ
তাতে যদি তোমার কোনো মত না থাকে
তা দাসত্ব
যা কিছু তুমি জমা করছ
প্রকৃতি যদি তা জমা না রাখে
তা দাসত্ব
যা কিছুতে তুমি মুক্তির সন্ধান করছ
তা যদি আমিত্বেই সীমাবদ্ধ থাকে
তা যদি আকাশের উদারতাকে অতিক্রম না করে
তা যদি অন্তর থেকে অন্তরে প্রতিধ্বনিত না হয়
তা যদি প্রসারিত না হয়ে সংকুচিত হয়
প্রশান্ত না হয়ে অস্থির হয়
প্রেম না হয়ে অহমিকা হয়
তা-ই নিপীড়িত নিগৃহীত আবদ্ধ শৃঙ্খলিত
তা-ই বন্দিত্ব
তা-ই দাসত্ব
