যদি মানুষ (২)

মানুষ হিসেবে আমার প্রথম কর্তব্য কী? 
মানুষ হিসেবে আমার প্রথম কর্তব্য মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করা। 
যেমন, আমিও হোঁচট খাই, তুমিও হোঁচট খাও 
আমিও আঁধার হাতরে বেড়াই, তুমিও বেড়াও 
আমিও ভাঙতে চাই, ভাঙতে পারি না
তুমিও ভঙ্গুর হয়ে দাঁড়িয়ে থাকো, ভাঙতে পারো না, শত চাইলেও 
খুব বেশি আলো যেমন আমাকে অন্ধ করে ফেলে
তোমাকেও করে ফেলে তেমন, মাঝে মাঝে  
হঠাৎ প্রবল আশা আমাকে আহত করে, 
আহত করে তোমাকেও, সশব্দে
আশার চেয়ে আশাহীনতাকে বরং আমার সহজ মনে হয়, কোনো কোনো সময়, 
তোমারও মনে হয় তেমন হয়তো, সবসময়, 
নিশ্চুপ হয়ে অদৃশ্য হবার আমি ভান ধরি যেমন, 
তুমিও ধরো তেমন, কোলাহলদের ভিড়ে, রোজ রোজ   
মানুষ হিসেবে আমাদের প্রধান কর্তব্য এ দায় স্বীকার করে নেয়া 
যে আমিও মানুষ তুমিও মানুষ 
আমরা সব ঘুরেফিরে এক হলেও 
আমরা আমাদেরকে দেখি না, বেশিরভাগ সময় 

যদি মানুষ (১) – লিঙ্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *