অদ্ভুতুড়ে সব নিয়ম চলছে এখানে
আবদ্ধ কিছু মানুষ
তাদের ঘিরে
একখানা ফানুস
সে ফানুস হয়তো অসংযমের
অহমের, অহংকারের,
সে ফানুস হয়তো ক্ষণস্থায়ী কিছুই
মেঘ না ছুঁতেই আকাশ অতিক্রম করেছে যেন
সে ফানুস হয়তো ছাই,
তবু সোনার চেয়েও বেশি দাম হাঁকা হয় তার
ফানুস হয়তো
ক্ষমতাধরদের
খুব বড় কিছু পাবার স্বপ্ন দেখায়
উড়ে যেতে যেতে ফানুস মানুষকে পিছিয়ে দেয়
মানুষ হেরে যায়, ফানুস এগিয়ে চলে
প্রতিশ্রুতি দেয়
সীমানা ছাড়িয়ে মহাসীমানার কাছে পৌঁছে যাবার,
একদিন
হায় রে ফানুস
হায় রে মানুষ

Interesting insights.