একের পর এক কারফিউ অর্ডার।
ঠিক আছে, চুপ করে থাকলাম। বোবা হয়ে গেলাম। অন্ধ হয়ে গেলাম।
কোনোকিছুই জানতে পারলাম না। সব সংযোগ বিচ্ছিন্ন, আচ্ছা। জানলাম না।
আচ্ছা, কিছু ধরলাম না, শুনলাম না, বুঝলাম না। দরজার বাইরে পা বাড়লাম না।
ফোন টিভি ইন্টারনেট কিছুই রাখলাম না।
আচ্ছা, আবার অফিসে ফিরে গেলাম। আবার, বাজারে, বইয়ের দোকানে,
ক্যাম্পাসে, লাইব্রেরিতে, বাস স্ট্যান্ডে, ট্রেন স্টেশনে, রেস্তোরাঁতে।
আচ্ছা, চিন্তা নেই, ওসব নিয়ে আলাপ আলোচনাও করলাম না। বললাম তো, করব না।
সময়ত মতো ঘুমাতে যাব, সময় মত উঠব । দাঁত ব্রাশ খাওয়া দাওয়া সব হবে নিয়মিত।
ঠিক আছে, সব কিছু শান্তিপূর্ণ। কোনো কোলাহল নেই হট্টগোল নেই, হৈচৈ নেই।
আচ্ছা, এবার তো হলো?
সব ঠিক হলো?
এবার বলো –
আজকে তো আমরা মরে গেলাম। কালকে তো ওরা আসবে।
ওদের কি করে ভোলাবে?
*কারফিউর সময় লিখেছিলাম, ২০/২১ জুলাইয়ের দিকে। ওরা ঠিকই এসে গেল, ৩৪শে জুলাইয়ে।
