সবকিছু ভেঙে পড়ে

সবকিছু ভেঙে পড়ে

আকাশ ভেঙে পড়ে
পৃথিবী ভেঙে পড়ে
জীবন ভেঙে পড়ে
স্বপ্ন ভেঙে পড়ে
মানুষ ভেঙে পড়ে

শুধু
ভেঙে পড়া
ভাঙা ভাঙা টুকরোগুলো
বেঁচে থাকে

ভাঙা টুকরো থেকে 
নতুন দিগন্ত উন্মোচিত হয়
ভেঙে পড়া পৃথিবী থেকে
নতুন পৃথিবীর শুরু হয়
ভেঙে পড়া মানুষ
নতুন মানুষ হতে চলে
ভেঙে পড়া স্বপ্ন নতুন স্বপ্নের কথা বলে

এরপর
আবার সবকিছু গড়ে ওঠে 

চিনুয়া আচেবের লেখা খুব পছন্দের একটি উপন্যাস – Things Fall Apart, যেটার বাংলা অনুবাদ করা হয়েছে, সবকিছু ভেঙে পড়ে। চিনুয়া আচেবে মূলত এই লাইনটা নিয়েছেন  উইলিয়াম ইয়েটসের একটি কবিতার লাইন থেকে […the falcon cannot hear the falconer; Things fall apart; the centre cannot hold;]
তো এই লাইনটা আমার খুব পছন্দের। এটা কবিতা পর্যন্ত গড়াবে আশা করি নি।
আবার, কবিতার ভেতরের ম্যাসেজটার কৃতিত্ব গুরুজী মহাজাতকের। তার জীবনের একটি ঘটনার কথা বলছিলেন, যে তার তরুণ বয়সে কেউ একবার তাকে হুমকি দিচ্ছিলেন। তখন তিনি তার জবাবে বলেছিলেন এরকম একটি কথা, আপনি আমার ক্ষতি করতে পারবেন এটা ঠিক। কিন্তু কিছু পুড়িয়ে ভস্ম করলেও সেটার তো একটা ছাই থাকে। আমি সেই ছাই থেকে আবার জ্বলে উঠব। 

এই কথাটা আমার মনে নাড়া দিয়েছিল খুব। এবং আমি অনেক অনেকদিন এই কথাটা নিয়ে ভেবেছি। এবং আমি উপলব্ধি করেছি যে আমার জীবনেও আমি যা কিছু করতে সক্ষম হয়েছি, সবকিছুই প্রায় ছাই থেকে করা, ভাঙা টুকরো থেকে গড়া। প্রথমে সব ভেঙে পড়েছে, ধ্বংস হয়েছে, এরপর আবার গড়ে উঠেছে। 
তো এই ভাঙা গড়ার নামই নাকি জীবন। এই খেলতে খেলতে বেঁচে আছি। যতদিন বেঁচে আছি, চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *