বলছি না ভালোবাসা নেই
ভালোবাসা আছে
ভালোবাসার প্রকাশ নেই
নেই কারণ ভ্রান্ত ধারণা
হেরে যাবার ভয়
দিয়ে যদি হেরে যাই-
যেন দিয়ে কেউ হারে!
মানুষ তো হারে তখনই যখন
দেয়া হলেও সে নিতে পারে না
গ্রহন করবার ক্ষমতা থাকে না
যদি তোমাকে আমি আকাশ দেই
যদি তুমি আকাশকে নিতে না পারো
তবে আকাশ কি হেরে যাবে?
নাকি তুমি আকাশকে হারাবে…?
