কেউ ভেঙে পড়লে, তার ভাঙা টুকরোগুলোর জন্যে বড়ো মায়া জাগে আমাদের।
কেউ নিভে গেলে, আলোর কথা বলে আফসোস করি তার সাথে।
কেউ মরতে গেলে, তার হাত ধরে ওপার থেকে এপারে টেনে তুলে আনতে চাই।
কেউ দুঃখ পেয়ে দুঃখিত হলে, সমমর্মিতাবোধ জাগ্রত হয়।
অথচ
কেউ ওঠে দাঁড়াতে চাইলে, নিজেকে গড়তে চাইলে,
ভালোভাবে বাঁচতে চাইলে,
তার দুঃখের চেয়েও বড় হতে চাইলে
আমাদের কোনো অনুভূতি থাকে না তখন।
তাকে অতিমানব বলে ছেড়ে দেই তার মতন।
যেন জয়ের জন্যে কষ্ট কোনো কষ্ট নয়
যেন জয়ের চেয়ে পরাজয় মেনে নেয়া সহজ কিংবা ভালো হয়…।
