মিথ্যা নয়
চল তোমাকে আশা দেই বরং
সত্য দিব
ভালবাসা অনেক বিশাল আহ্বান
পাহাড় পর্বত ধ্বসে যেতে পারে
তার চেয়ে এসো প্রতিশ্রুতি দেই
তোমাকে খুঁজবার তোমাকে বুঝবার
খুঁজে পেতে পেতে বুঝে পেতে পেতে
সময় লাগে বড়ো, তা লাগুক
সময়টুকু দেবো
সে ধৈর্য মানসিকতা ও পরিশ্রমটকু
আমি যা যা পারি ও যা যা পারি না
অকপটে সবটুকু
সেটুকু দিয়ে একটা আশ্রয়কেন্দ্র নির্মাণ সম্ভব
বিলাস ব্যসন না পেলেও
প্রলয়ংকারী ঘূর্ণিঝড়ে আশ্রয়টুকু পাবে
সেখানে আশ্রিত করতে পারবে
তোমার সেই সকল সত্তাদের
যাদের তুমি লুকিয়ে রাখো
নিরীহ শান্ত পৃথিবী থেকেও
