এক পূর্ণিমার রাতে এই জমকালো শহরে
হঠাৎ তুমি,
ভিড়ের মধ্যে দাঁড়িয়ে
দূর থেকে তোমাকে দেখা
হঠাৎ আমি…
ভোর হয় শহরে, ভোর হয় রোজ
আধঘুম ঘোরে কেউ পায় কারো খোঁজ
ভুলে থাকো সব তুমি, ভুলে থাকো সব,
জমে থাকে সবকিছু, আঁধারে নীরব
কোত্থেকে কীভাবে,
উপায় তুমি জানো না
আমি বুঝি সব মানে,
তাই আর খুঁজি না
হেঁটে যাই, হেঁটে যাই
এই পথ ধরে,
প্রতি রাতে আঁধারে,
কাকডাকা ভোরে
তবু
পথটার শেষে
আমি জানি তুমি আছো
আধঘুম আঁধারে,
আজও আশা নিয়ে বাঁচো
আমি হেঁটে হেঁটে খুঁজে পাই,
শূন্য মলিন একা তোমাকে
তুমি ব…হু…দূ…র…,
দূর থেকে দূরে, খোঁজ করো আমাকে
আমি খুঁজি তোমাকে, তুমি খোঁজো আমাকে। তুমি খোঁজো আমাকে, আমি খুঁজি তোমাকে।
আমি শুধু তোমাকে, তুমি শুধু আমাকে। তুমি শুধু আমাকে, আমি শুধু তোমাকে।
✿
