দেখো, তুমি যদি সত্য না হও
তাহলে তোমাকে আমি লিখব কি করে
যদি শুধু কাগজের তুমি হও
বা বৈষয়িক বিষয় আশয়ের হও
কারো প্রতিহিংসার কারণ হও
রুপকথার নায়ক হও
অন্যের সীমারেখা টেনে,
আবদ্ধ কেউ হও
অন্যের কথার ভার
বয়ে বেড়ানোর কেউ হও
যদি হার মাংসপিণ্ডে বাস্তব না হও
যদি তুমি প্রকৃতির না হও
যদি তুমি পৃথিবীর না হও
যদি তোমার ভেতরে তুমি না রও
তোমাকে আমি খুঁজব কি করে
বুঝব কি করে
পেলেও বা গ্রহণ করব কি করে
যদি তুমি শুধু তুমি না হয়ে
অন্য কিছু হও?

অসাধারণ লিখনী আপনার
পড়ার জন্যে কৃতজ্ঞতা ✿