যে মানুষ কেবল নিজের ইচ্ছা মতো চলে
তাকে কিছুটা ভয় হয় আমার
ইচ্ছা মতো যেকোনো কিছুই করতে পারে সে
ইচ্ছা মতো গড়তে পারে, ইচ্ছা মতো ভাঙতে পারে
ইচ্ছা মতো চলতে পারে ফিরতে পারে, মরতে পারে
ইচ্ছা মতো মেরে ফেলতেও পারে
তুমিও তো তোমার ইচ্ছা মতোই চল?
– যদি মন্তব্য কর,
ভুল হবে
আমি চলি আমার স্বাধীনতা মতো, ইচ্ছা মতো নয়
স্বাধীনতার সাথে কিছুটা কষ্ট জড়ানো থাকে
তাই স্বাধীনতা আকাশের বুকে উড়তে শেখায়
আকাশকে ভাঙতে শেখায় না
