এইসব সম্ভব-?

মানুষকে তারা বোমা মেরে আকাশে উড়িয়ে দিতে পারে?
মানুষের মননকে, জ্ঞানকে,
হৃদয়কে তারা বোমা মেরে আকাশে উড়িয়ে দিতে পারে?
মানুষের আশা আকাঙ্ক্ষা সম্ভাবনাকে
তারা বোমা মেরে আকাশে উড়িয়ে দিতে পারে?
মানব সভ্যতাকে তারা বোমা মেরে আকাশে উড়িয়ে দিতে পারে?
ন্যায়-অন্যায় সত্য-মিথ্যা-
সবকিছুকে তারা বোমা মেরে আকাশে উড়িয়ে দিতে পারে?
গোটা পৃথিবীটাকে তারা বোমা মেরে আকাশে উড়িয়ে দিতে পারে?

তারা এত সবকিছু পারে?
আর আমরা? আমরাও কি সব পারি?
নাহলে ৮০০ কোটি মানুষ এইসব দেখছি কি করে?