লোভের পাখি

যাচ্ছে কেমন সব
লোভের পাখি উড়ে
প্রাতিষ্ঠানিক কারিকুলামে
লোভের ধান্ধা ঘুরে

স্বপ্ন ঘিরে জমাট বাঁধে
একের পর এক লোভ
সেই হিসেবে প্রাধান্য পায়
প্রতিহিংসা ক্ষোভ

যাচ্ছে কেমন নির্বিপাকে
লোভের ডানা উড়ে
আয়েশী সুখের খোঁজে খোঁজে
দেশে দেশান্তরে

কবিতার কথা – বেশিবেশি কামাও, বেশি বেশি উড়াও! এটাই সফলতা – এই দর্শনে চলছে বর্তমান শিক্ষা ব্যবস্থা, কর্ম ব্যবস্থা, পরিবার ব্যবস্থা, জীবন ব্যবস্থা।
সাধারণ নিরীহ মানুষ, যার মধ্যে হয়তো লোভ সেভাবে কখনোই আসতো না, তাকেও এই সিস্টমে ফেলে লোভী বানানোর প্রক্রিয়াটা কাজ করছে অনেক ক্ষেত্রেই বেশ সফলভাবে। শুধু খাই দাই কামাই ও দেখাই – এর বাইরে যেন কোনো অস্তিত্ব নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *