দেখো, এই পৃথিবীতে কেউ কাউকে যেন খুঁজে পায় না আর।
পায় না কেন জানো?
কারণ কেউ কাউকে আর খুঁজতে চায় না।
মানুষ সুবিধা খুঁজে, মানুষ না। আরাম খুঁজে, আশ্রয় না।
ভোগ খুঁজে, হৃদয় না।
দেখো, নিজেকেও কেউ যেন ঠিক খুঁজে পেতে চায় না।
তাই প্রয়োজন পড়ে না মানুষের।
প্রয়োজন পড়ে বিশেষ কিছু অবকাঠামোর –
মানুষের মতন, তবে মানুষ না।
সত্যের মতন, তবে সত্য না।
জীবনের মতন, জীবন্ত না।
