ফানুশ

যেন কিছু বলে যাওয়া
বলে যাওয়ার মতন করে
শুধু বলে যাওয়ার জন্যে

যেন কিছু ফিরে পাওয়া
ফিরে পাবার মতন
তবে ফিরতি না

পেতে হবে বলে পাওয়া?
হতে হবে বলে হওয়া?

যেন অশান্ত সমুদ্র
অস্থির অচেতন অসহনীয়
সেসময়ে কিছু গড়তে যাওয়া
যদিও সময় আঁকড়ে ধরে রাখবার

যেন বিরানভূমি
উপর দিয়ে মেঘেরা
ভেসে ভেসে চলে যায়
অঝোরে কেন যে নামে না
সবুজ ফলাতে হবে এমন না, শুধু একবার নামুক
একবার ধ্বসে পড়ুক
দেখুক তৃষ্ণার্ত বুকে এক ফোঁটা পানির স্পর্শ কেমন
কেমন সঞ্জীবিত প্রাণের হৃদকম্পন
দেখুক, ক্ষুধা মেটাতে নয়
আশা মেটাতে সবকিছু পথ চেয়ে থাকে
ক্ষুধার যন্ত্রণায় তো মানুষ মরে যেতে পারে
আশার যন্ত্রণায় শুধু সে বেঁচে থাকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *