বই আলোচনাঃ ম্যাক্সিম গোর্কির “মা”

শ্রমিক আন্দোলন নিয়ে কোনো বই আমার সেভাবে পড়া হয় নি। পড়ার ইচ্ছে ছিল, কিন্তু কেন যেন ঠিক সাহসটা হচ্ছিল না; কারণ মনে হতো এটা অনেক বিরাট কিছু – নীতিগতভাবে, মানসিকভাবে, আত্মিকভাবে।

বাস্তব সত্যের ব্যাপারে সোচ্চার হওয়া, মনুষ্যত্বের অবমাননা খুব পরিষ্কার চোখে দেখা, শোষিত মানুষের খুব কাছে পৌঁছে যাওয়া, তাদের কষ্টকে খুব কাছ থেকে অনুভব করা… আমার কাছে মনে হতো এই সবকিছু অনেক ভারি, অনেক বিরাট কিছু। মানসিকভাবে এই ভার বহন করা সাহস আমার কুলাচ্ছিল না যেন।

এরপর একদিন মহাজাতকের আলোচনায় বইটার ব্যাপারে শুনলাম। আগ্রহ ও সাহস – দুটোই সৃষ্টি হলো।
এই শুরু আমার ম্যাক্সিম গোর্কি পড়া।
ম্যাক্সিম গোর্কি একজন রাশিয়ান বিপ্লবী। এর জন্যে তাকে সাইবেরিয়াতে নির্বাসন ও ভোগ করতে হয়েছে। দ্যা মাদার বইটার সব চরিত্র বাস্তব না হলেও এই বইটা যে তার জীবন থেকে লেখা এতে কোনো সন্দেহ থাকে না। তিনি শুধু কল্পনার মাধ্যমে উপলব্ধি করেন নি, তিনি বাস্তবে এর মধ্য দিয়ে বেঁচেছেন।

বইটা শুরু করার আগে আমার ধারণা ছিল খুব কাঠখোট্টা ধরণের বই হবে। ১৯০৬ সালে লেখা, অনেক পুরনো কিছু থাকবে যার সাথে হয়তো তাল মেলাতে কিছুটা কঠিন হতে পারে। কিন্তু অবাক ব্যাপার – এখানে পুরনো বা অচেনা কিছুই নেই। বরং অনেক অনেক সহজ, যেন আমার দেশের শ্রমিকদের কাহিনী এটা।

দুঃখের ব্যাপার, আমাদের দেশের শ্রমিকদেরও এতটা শিক্ষিত বা সচেতন হওয়ার সুযোগ নেই, যেমন আছে এই উপন্যাসের ফ্যাক্টরি ওয়ার্কার তরুণদের, যেমন পাভেল বা এন্ড্রের। কারণ আমাদের দেশের শ্রমিকদের জন্যে এই সুযোগটা আরও অনেক আগেই শেকড় থেকে উপড়ে ফেলা হয়।
এই নিয়ে আমার একটা গল্প আছে, যে কীভাবে একজন দিনমজুর বাবা সারাদিন পরিশ্রম করে রাতে বস্তিতে তার ঘরে ফিরে ভাবেন যেভাবেই হোক তার ছেলেকে স্কুলে পাঠাবেন। কিন্তু ছেলে বন্ধুদের সাথে মোবাইলে প্রেম আর বিনোদন নিয়ে ব্যস্ত, হইচই ফুর্তি নিয়ে ব্যস্ত। সেই বাবাটার মন চায় ছেলেটাকে ইচ্ছামতো ধোলাই দিয়ে সোজা করে ফেলতে। কিন্তু এরপর তিনি দেখতে পান যে তার ছেলের সামনে আসলে কিছু নেই। সে ক্লাস ফাইভ পর্যন্ত পড়লেও, টেন পর্যন্ত পারবে না। টেন পর্যন্ত পড়তে পারলেও কলেজে উঠতে পারবে না। এর আগেই তাকে কাজে নামতে হবে। অর্থ যোগার করতে হবে। এবং এই অর্থ যোগাড় করতে যেয়ে তার যে গাধার খাটুনি খাটতে হবে সেটা করার পর সে দিন শেষে আমোদ ফুর্তি খুঁজবে, তার ক্লান্তিকে ভুলতে চাইবে, স্রোতের বিপরীতে যেয়ে বই খুলতে নয়।

তো এটাই দুঃখের ব্যাপার যে শ্রমিক আন্দোলন নিয়ে ম্যাক্সিম গোর্কির বইটা আমাদের দেশের কোনো শ্রমিকও (হয়তো) বুঝতে পারবে না। বুঝতে পারবে কেবল privileged class, যারা শোষকগোষ্টি না হলেও শোষকগোষ্টির আশেপাশেই তাদের চলাফেরা।

তবু, আমরা যারা এইসব বুঝি, আমারা যেন বসে না থাকি। যেন কিছু করি। আমরা তো শোষক কিংবা শোষিত হতে নয়, আমরা মানুষ হতে চাই। মানুষ হয়ে যা যা করা প্রয়োজন তাই যেন করি। এবং চাইলে করা সম্ভব।

ম্যাক্সিম গোর্কির মাদার বই থেকে আমার কিছু প্রিয় উদ্ধৃতি তুলে ধরলাম –

“The hour has come to give up this life of ours, this life of greed, hatred, and darkness, this life of violence and falsehood, this life where there is no place for us, where we are no human beings”

“We live a great deal in our thoughts, and that spoils us to a certain extent. We estimate, but we don’t feel.”

“We people at the bottom feel everything; but it is hard for us to speak out our hearts. Our thoughts float about in us.
We are ashamed because, although we understand, we are not able to express them; and often from shame we are angry at our thoughts, and at those who inspire them.
We drive them away from ourselves.
For life, you see, is so troublesome. From all sides we get blowings and beatings; we want rest, and there come the thoughts that rouse our souls and demand things of us.”

‘Life presented itself to her as an unplowed, hilly field, which mutely awaits the workers and promises a harvest to free and honest hands: “Fertilize me with seeds of reason and truth; I will return them to you a hundredfold”‘

“Everybody loves those who are near. To a large heart, what is far is also near.”

“Our power to work, our faith in the victory of truth we obtain from you, from the people; and the people is the inexhaustible source of spiritual and physical strength. In the people are vested all possibilities, and with them everything is attainable. It’s necessary only to arouse their consciousness, their soul, the great soul of a child, who is not given the liberty to grow.”

“I lost my life in the textile mill of Nefidov – my master presented one prima donna with a golden wash basin. Every one of her toilet articles was gold. That basin holds my life-blood, my very life. That’s for what my life went! A man killed me with work in order to comfort his mistress with my blood. He bought her a gold wash basin with my blood.”

“She realized that there was plenty of everything upon earth, but that people were in want, and lived half starved, surrounded by inexhaustible wealth. In the cities stood churches filled with gold and silver, not needed by God, and at the entrance to the churches shivered the beggars vainly awaiting a little copper coin to be thrust into their hands.”

“People love their own feelings – sometimes the very feelings that are harmful to them – are enamored of them, and often derive keen pleasure even from grief, a pleasure that corrodes the heart.”

“But the world, after all, is still very slow in acquiring spiritual wealth. Because nowadays everyone desiring to free himself from dependence is compelled to hoard, not knowledge but money….
There are extremely few free men in the world – that’s its misfortune..”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *