এর বেশি কিছু না

খুব বেশি জানার প্রয়োজন ছিল না 
খুব বেশি কথা না, 
মতবাদ দর্শন না 
গল্প কবিতা গান না 
খুব বেশি মানুষ না
তত্ত্ব কথা না, 
গাণিতিক সূত্র না  
খুব বেশি কিছু না 
শুধু একটা শব্দ
একটা বাক্য
একটা অর্থ 
একটু মমতা, মনুষ্যত্ব 
প্রয়োজন এর চেয়ে বেশি কিছু না 
স্বর্গ এর চেয়ে বেশি কিছু না 

অনেকে অনেক দেখেন, অনেক শোনেন, অনেক পড়েন, অনেক বোঝেন, অনেক জানেন। 
এরপরও প্রশ্ন জাগে, এতকিছু জেনেবুঝেও অনেক সহজ কিছু জানা হয় না কেন? বোঝা যায় না কেন?  
সেই “কেন”-র উত্তর এই কবিতা। 
যে জানার বাইরেও অনেক জানার বাকি থাকে। বোঝার বাইরে বোঝার। 
এটাই মানুষ। 
সে কোনোদিনও সবকিছু জেনে ফেলতে পারবে না, বুঝে ফেলতে পারবে না। তারপরও সে সৃষ্টির সেরা, আশারাফুল মাখলুকাত হতে পারবে। কারণ তার হৃদয় আছে মমতার ভাণ্ডার আছে। মনুষ্যত্ব আছে। এবং এই মমতা দয়া মায়া উদারতা মনুষ্যত্বই স্বর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *