
লাল
লালের ভেতর
লালকে নিয়ে হেলা
লালের রঙে গণ্ডি এঁকে
লালকে নিয়ে খেলা
তবু
প্রাণটা তোমার লালে
লালের লালে পুণ্য না হোক
লালবাসীদের পাপে
তুমি লালবাসী নও
তুমি লালবাসীদের
লালের ধারণ কেবল !
যে স্রোতে তোমার জন্ম
মাজদুদা হাসান (বকুলফুল)
তোমার চোখের ভেতর
এক পিন্ড রক্তে
আলো পৌঁছায়
তোমার কানের ভেতর
রক্তে বাজে শব্দ আর শূন্যতা
তোমার বুকের খাজে
রক্তের নৃত্যে তুমি নিঃশ্বাস নাও
তোমার মস্তিষ্কের রক্তেরা
তোমাকে এই পৃথিবী চেনায়
তোমার অস্তিত্বে
প্রতি ফোঁটা রক্তের শুরু
এক দেয়ালের ভাঙা
রক্তের স্রোতে
আমার ভেতর সেই রক্ত ভাঙনের ফলে
আজ তোমার হাড় মজ্জা মাংসপিন্ড
সেই দেয়াল ভাঙা রক্তে তোমাকে
জন্ম দিয়ে আমি লজ্জা পাব কেন, বল ?
