আমি জানি না, তবে জানতে চাই
বিদঘুটে এইসব আঁধারে
তোমার রাত্রিরা কেমন কাটে, আজকাল?
আমি পড়তে পারি না, তবে পড়তে চাই
যে চিঠিগুলো তুমি আমাকে
পাঠাও না কোনোদিনও
মনের কাগজে লিখে জমা রেখে দাও
সংকোচ বোধ হয়? নাকি ভয়?
খোলসটা ভেঙে ফেলবার?
প্রিয় বিভ্রমগুলো
উলটপালট হয়ে যাবার?
যদিও শেষ পর্যন্ত
উলটপালট হয় না কিছুই
সবকিছু একই সরল রেখা ধরে চলে
সিস্টেমের পর সিস্টেম ভাঙে আর গড়ে
আমরা ধরতে পারি না, আমাদেরকে ধরে ফেলে
ধরে একে একে গিলে ফেলে
কতকিছুকে
তোমাকে, আমাকে, অজস্র মরীচিকাকে
আমি স্বপ্ন দেখি না
শখ হয় স্বপ্ন দেখবার
স্বপ্নের ভেতর দিয়ে তোমাকে ছোঁবার
স্বপ্নের বাইরে তো তুমি নেই …
